দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সংক্রান্ত
উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৯/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার থেকে উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সিলেট জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে।
উক্ত মূল্যায়নে সকল শিক্ষার্থীর নিয়মিত ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করার জন্য সম্মানিত অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
সহযোগিতা কামনায়
প্রধান শিক্ষক
সহকারী শিক্ষকবৃন্দ
ও
ম্যানেজিং কমিটির সকল সদস্য
উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়