উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আজ। উক্ত সভায় বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ নবগঠিত কমিটির সভাপতিসহ সকল সদস্যগণকে উষ্ণ অভ্যর্থনা ও ফুল দিয়ে বরণ করে নেন। বরণ পর্ব শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে পরিচালনা কমিটির সদস্য এবং শিক্ষকবৃন্দের উপস্থিতিতে একটি ফলপ্রসূ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।